দুবাইয়ে আরাভ খান আটকের ব্যাপারে পুলিশের কাছে তথ্য নেই : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাই পুলিশ আটক করেছে কি না, বাংলাদেশ পুলিশের কাছে এর কোনো তথ্য নেই।
আজ শনিবার রাজধানীর কাওরানবাজার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আরাভকে সেখানে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
আইজিপি বলেন, দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলাম আপনের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে। এ বিষয়ে ইন্টারপোল ও দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
ভারতীয় পাসপোর্ট থাকায় আরাভকে ফিরিয়ে আনতে সমস্যা হবে কি না এমন প্রশ্নের জবাবে আইজিপি জানান, আমরা এ বিষয়ে কাজ করছি।
আরও পড়ুনঃ আমরা ২৫ মার্চকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি চাই: প্রধানমন্ত্রী






বিএনপি রমজানেও মানুষকে স্বস্তি দিতে চায় না: তথ্যমন্ত্রী - tathyasangjog
March 25, 2023[…] […]